মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট প্রদান | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৬, ২০২২

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট প্রদান | সময় সংবাদ

মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট প্রদান | সময় সংবাদ


মহিনুর রহমান,মালদ্বীপ প্রতিনিধি:

গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী কর্মী জনাব জাকির হোসেন কে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে একটি বিমান টিকেট হস্তান্তর করেন মান্যবর হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 


এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।


 উল্লেখ্য জনাব জাকির হোসেন একটি মাছের নৌকায় কাজ করতেন। মাছ ধরার সময় বরশিতে চোখে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে সেখানে ইনফেকশন হয়।  বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন।


 আগামী ১৮ অক্টোবর ২০২২ তারিখে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।




 সময় সংবাদ/এনটি


Post Top Ad

Responsive Ads Here