ফরিদপুরে চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২২, ২০২২

ফরিদপুরে চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান | সময় সংবাদ

 

ফরিদপুরে চিনির অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান | সময় সংবাদ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপরের সদর বাজারের চকবাজার ও ঝিলটুলি এলাকায় চিনির পাইকারি ও খুচরা দোকানে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়।


শনিবার ( ২২ অক্টোবর) ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 


উক্ত অভিযানে ধার্য্যকৃত মূল্য থেকে চিনির মূল্য বেশি রাখা, চিনির ক্রয় রশিদ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চকবাজারে মেসার্স মা স্টোরকে ৫ হাজার টাকা এবং ঝিলটুলীতে স্বপ্ন সুপার শপ কে ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 


এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ, সরবরাহ  পরিস্থিতি তদারকি করা হয়। 


এসময়  জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ বজলুর রশিদ খান,সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের একটি টিম এবং চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। 


ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ বলেন, জেলা প্রশাসক, ফরিদপুর এর দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হেয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।



রিফাত/নাজমুল/সময় সংবাদ/রাজ

Post Top Ad

Responsive Ads Here