চরভদ্রাসনে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে ১০ জেলে আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৩, ২০২২

চরভদ্রাসনে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে ১০ জেলে আটক | সময় সংবাদ

  

চরভদ্রাসনে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে ১০ জেলে আটক | সময় সংবাদ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০জন জেলেকে আটক করা হয়েছে।


রোববার(২৩ অক্টোবর)  সারাদিন এ অঞ্চলে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শাহীনা ফেরদৌসীর নেতৃত্বে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা কনা হয়। 


অভিযানে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দশ জেলেকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ফরিদপুর নৌ-পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে। আটককৃত জেলেরা হলো-সুমন জমাদ্দার (৩৫) নুরু জমাদ্দার (৪৫) বাচ্চু বেপারী (৩০) আবদুর রহমান (১৮) জামান সেক (৪০) শহীদ বেপারী (২৫) ইলিয়াছ শিকদার (৫০) আইয়ুব আলী শিকদার (৬০) আমিরুল প্রামানিক (৩২) ও মতিন সেক (৪৫)।


এ সময় আরো উপস্তিথ ছিলেন ,জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারি পরিচালক বিজন কুমার নন্দী, উপ  সহকারি পরিচালক শবনম মুস্তারী, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, উপজেলা সহকারি মৎস্য অফিসার জুয়েল রানা সহ ফরিদপুর নৌ-পুলিশ ও চরভদ্রাসন থানা পুলিশের সদস্যবৃন্দ। 


অভিযানে এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই কেজি ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়।


চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান জানান, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব শাহীনা ফেরদৌসীর নেতৃত্বে উপজেলা পদ্মা নদীর দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহালে এবং পার্শ্ববতী সদরপুর উপজেলার দিয়ারা নারিকেল বাড়ীয়া চর, আকোটেরচর, শয়তানখালী, চর নাসিরপুর ও আড়িয়াল খা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দশ জেলেকে আটক, এক লক্ষ দশ হাজার মিটার কারেন্টজাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।




নাজমুল হাসান নিরব/সময় সংবাদ


Post Top Ad

Responsive Ads Here