মেহেরপুরে সাহিত্য মেলা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৩, ২০২২

মেহেরপুরে সাহিত্য মেলা অনুষ্ঠিত | সময় সংবাদ

 

মেহেরপুরে সাহিত্য মেলা অনুষ্ঠিত | সময় সংবাদ

মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে জেলার লেখক ও পাঠকদের নিয়ে জেলা সাহিত্য মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী এই সাহিত্য মেলার আয়োজন করা হয়।  মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান এর সভাপতিত্বে সাহিত্য মেলায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য দিয়ে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 


প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শরিফুল ইসলাম(সাইমন জাকারিয়া), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া,বাংলা একাডেমির অনুবাদক কথা সাহিত্যিক মোজাফফর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। 


সাহিত্য মেলা অনুষ্ঠানে মেহেরপুর জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলার কবিতা,ছড়া ও পুথি নিয়ে আলোচনা করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক  (অবঃ) ড. গাজী রহমান, মেহেরপুর জেলার কথাসহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য বিষয়ে প্রবন্ধপাঠ করেন প্রাবন্ধিক ও নাট্যকার শাশ্বত নিপ্পন। 


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রনী খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মৌসুমী ঢালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সংগঠক সিরাজুল ইসলাম। সাহিত্য মেলার ২য় পর্বে সাহিত্য পাঠ ও লেখক কর্মশালায় আলোচক এবং প্রশিক্ষক হিসেবে অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড.মোঃ শরিফুল ইসলাম(সাইমন জাকারিয়া),বাংলা একাডেমির অনুবাদক কথা সাহিত্যিক মোজাফফর হোসেন। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই সাহিত্য মেলা। 


সাহিত্য মেলায় মেহেরপুর জেলার কবি,ছড়াকার,নাট্যকার,গীতিকার গল্পকারসহ সাহিত্যের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ গ্রহন করেন।


Post Top Ad

Responsive Ads Here