ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেনের নির্বাচনী প্রচারণায় মোনায়েম খান | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেনের নির্বাচনী প্রচারণায় মোনায়েম খান | সময় সংবাদ

 

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেনের নির্বাচনী প্রচারণায় মোনায়েম খান | সময় সংবাদ

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ফারুক হোসেনকে বিজয়ী করার লক্ষে নিয়মিত নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান। 


প্রতিদিন নিজস্ব অর্থায়নে মাইক্রোবাস যোগে নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদসদের সাথে মতবিনিময় ও দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান তিনি।


এবিষয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান বলেন, 'সোনার বাংলা গড়তে হলে; বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এরজন্য প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।'

Post Top Ad

Responsive Ads Here