কুষ্টিয়ায় ফকির লালন শাহ এর তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের স্মরণোৎসব | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

কুষ্টিয়ায় ফকির লালন শাহ এর তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের স্মরণোৎসব | সময় সংবাদ

 

কুষ্টিয়ায় ফকির লালন শাহ এর তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের স্মরণোৎসব | সময় সংবাদ

মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার  ছেঁউরিয়ায় আগামী ১৭ই অক্টোবর ২০২২ ইং থেকে তিনদিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আধ্মাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসব-২০২২। 


আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর,২০২২ইং  (১, ২ ও ৩ কার্তিক ১৪২৯খ্রী.) সোম, মঙ্গল ও বুধবার বাউল সম্রাট ফকির লালন শাহ-এর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য লালন স্মরণোৎসব-২০২২ -এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, ফকির, বাউল, ভক্ত, পাগল ও বিদেশী দর্শনার্থীরা আসতে শুরু করেছে। 


এ উপলক্ষে ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে লালন আঁখড়া বাড়িতে এখন চলছে আয়োজনের প্রস্তুতি। উৎসবের ৩ দিন লালনের আঁখড়াবাড়ির ভিতরে ও আশপাশের অঞ্চল জুড়ে ছোট-ছোট দলে ভাগ হয়ে বাউল ভক্তরা গাইবেন লালনের গান। এছাড়াও লালন মঞ্চে থাকবে  সারারাত গানের আয়োজন।


উল্লেখ্য, ১২৯৭খ্রী. পহেলা কার্তিক আধ্মাতিক সাধক লালন শাহ-এর ওফাত হয়। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আঁখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিবস উপলক্ষে লালন স্মরণোৎসব পালন করে থাকে।


Post Top Ad

Responsive Ads Here