দোয়ারায় স্বেচ্ছায় রাস্তা সংষ্কার করলেন আ'লীগ নেতা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২

দোয়ারায় স্বেচ্ছায় রাস্তা সংষ্কার করলেন আ'লীগ নেতা | সময় সংবাদ

দোয়ারায় স্বেচ্ছায় রাস্তা সংষ্কার করলেন আ'লীগ নেতা | সময় সংবাদ


হারুন অর রশিদ দোয়ারাবাজারঃ

দোয়ারাবাজার উপজেলা সদরের সুরমা নদীর তীরবর্তী খাদ্যগোদাম রাস্তা সংষ্কার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আ'লীগ নেতা কবির আহমদ। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ'লীগের সভাপতি। 


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অব্যাহত নদী ভাঙনের ফলে চলাচল অযোগ্য হয়ে পড়েছে খাদ্যগোদাম সড়কটি। প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। সদরের গুরুত্বপূর্ণ এই সড়কটি ভেঙে গিয়ে বেহালবস্থার সৃষ্টি হলেও যেন দেখার কেউ নেই।সম্প্রতি পরপর কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হলে পূর্ব-মাছিমপুর গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড আ'লীগের সভাপতি কবীর আহমদ নিজ অর্থায়নে জনসেবা মূলক রাস্তা সংষ্কার কাজ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।   


কবীর আহমদ বলেন, খাদ্যগোদাম-বাজার রাস্তাটি এমনিতেই নদী ভাঙনে বিলীন। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংষ্কার না হওয়ায় চলাচল অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি দুইজন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে পড়লে আমি নিজের উদ্যোগে সংষ্কার কাজ করিয়েছি। এটা আমার দায়িত্ব বলে মনে করি। সংশ্লিষ্ট প্রশাসন রাস্তাটি যেন দ্রুত সংষ্কার করার উদ্যোগ নেন এ দাবি জানাই।






সময় সংবাদ/এনটি


Post Top Ad

Responsive Ads Here