![]() |
| ভোলা চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত -১ | সময় সংবাদ |
এ,কে এম গিয়াসউদ্দিন, চরফ্যাশন :
ভোলা চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নিহত-১ গুরুতর আহত -২।শনিবার সন্ধায় চরফ্যাশন দুলার হাট সড়কে বশরত উল্যাহ চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় চালক সহ দু'স্কুল শিক্ষার্থী মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কা লেগে চালক রাশেদ (১৬) নামে একজন নিহত হয়। এ সময় মোটর সাইকেলের অন্য ২ আরোহী আহত হয়েছেন।
প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
নিহত রাশেদ আমিনাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নসু মিয়ার ছেলে। নির্ভরযোগ্য সুত্রে জানা যায় তিনজনই স্কুল পড়ুয়া ছাত্র তারা চরফ্যাশন উপজেলার কচুখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরফ্যাশন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌহমনী একটি ট্রলি সাইড করে দাড়িয়ে রেখে চালক পাশ্ববর্তী দোকানে চা পান করতে যায়। এমন সময় চরফ্যাশন থেকে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটির পিছনে স্বজোরে ধাক্কা দিলে দূর্ঘটনায় পতিত হয়েছে।
ঘটনাস্থলে চালক রাশেদ নিহত হন। এ সময় মোটর সাইকেলে থাকা একই এলাকার বেল্লালের ছেলে ইসমাইল (১৫) এবং লোকমানের ছেলে আরমান (১৬) গুরুত্বর আহত হলে তাৎক্ষণিক তাদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষনা করেন এবং আহত ২ আরোহীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চরফ্যাশন থানার (ওসি) মোহাঃ মোরাদ হোসেন জানান, পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সময় সংবাদ/এনটি

