![]() |
আদমদীঘিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বিপুল চন্দ্র (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিপুল চন্দ্র আদমদীঘির ছোট চাটখইর গ্রামের ভুট্টু চন্দ্রের ছেলে। গত রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ছোট চাটখইর হিন্দুপাড়ার বিপুল চন্দ্র নামের ওই যুবক ৫ মাস যাবত মানসিক রোগে ভুগছিল। গত রোববার দুপুরে খাবার পর শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে। এরপর সন্ধ্যা পর্যন্ত সে দরজা না খোলায় তার স্বজনরা দেখতে পান সে ঘরের তালার তীরের সাথে গলায় গামছা বেঁধে ঝুলে রয়েছে।
পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে নামিয়ে পুলিশকে খবর দেন। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। তদন্তকারি উপ পরিদর্শক শাহ আলম বলেন, মানসিক সমস্যার কারনে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

