![]() |
ঝিনাইদহ জেলার শৈলকূপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত | সময় সংবাদ |
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় (০২) জন ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও (০২) জন।
বুধবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর ও হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাপ্পি শেখ (২৫) ও যশোরের জামাল হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান- জামালপুর থেকে ট্রাকে যোগে নিজের ট্রাক্টর নিয়ে যশোর ফিরছিলো জামাল হোসেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আব্দুস সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোংলা থেকে রূপপুরগামী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়ছে। এতে ট্রাকের সামনে বসে থাকা মোঃ জামাল হোসেন সহ (০৩) জন আহত হয়েছেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ জামাল হোসেন'কে, মৃত বলে ঘোষনা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সকালে ঝিনাইদহ থেকে আলমসাধু নিয়ে হরিণাকুন্ডু উপজেলার এ, জি, বি, ইট ভাটায় ইট আনতে যাচ্ছিলো বাপ্পি শেখ। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধু টি, গাছের সাথে ধাক্কা লাগে।
এতে গুরুতর আহত হয় বাপ্পি শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ নাসির উদ্দিন বলেন সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন (০২) কে, মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আশা হয়েছিল।

