বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নব কমিটি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৯, ২০২২

বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নব কমিটি | সময় সংবাদ

 

বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ছাত্রলীগের নব কমিটি | সময় সংবাদ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলা কমিটির নবগঠিত  নেতৃবৃন্দ। 


বধুবার সংগঠনের নতুন জেলা কমিটির সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে আংশিক কমিটির নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার দুপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের নেতৃবৃন্দ। 


পরে’ ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন. জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, শেখ হাসান মামুন, জসিম হাওলাদার রায়হান, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম খান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মোর্শদ শুভ্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩২ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ন সাধারণ সম্পাদক এবং ৪ জনকে সাংগঠনিক সম্পাদক পদে নাম রয়েছে।


Post Top Ad

Responsive Ads Here