আদমদীঘিতে ওজনে কম ও পন্যের গায়ে মূল্য না থাকায় ৫৪ হাজার টাকা জরিমানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০২২

আদমদীঘিতে ওজনে কম ও পন্যের গায়ে মূল্য না থাকায় ৫৪ হাজার টাকা জরিমানা | সময় সংবাদ

 

আদমদীঘিতে ওজনে কম ও পন্যের গায়ে মূল্য না থাকায় ৫৪ হাজার টাকা জরিমানা | সময় সংবাদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে ওজনে কম দেয়া ও পন্যের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে দুইটি পেট্রোল পাম্প ও একটি বেকারীর ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। 


৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া বিএসটিআই  সহকারি পরিচালক (মেক্রোলজি) মিজানুর রহমান ও পুলিশ বাহিনী।


ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত আদমদীঘির মুরইল, ইন্দইল ও সান্তাহার এলাকায় অভিযান চালান। অভিযানে মুরইল জয় ফিলিং স্টেশনের পেট্রোলে ও অকটেন ১০ লিটারে ১ লিটার করে কম ও ডিজেল তেলে ১০ লিটারে ৩ গ্রাম ওজনে কম দেয়ার অপরাধে তার ২৯ হাজার টাকা জরিমানা, ইন্দইল আশা ফিলিং স্টেশনের ১৫ হাজার টাকা এবং সান্তাহার আজাদ বেকারীর খাদ্যের গুনগতমান না থাকা ও পন্যের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে তার ১০ হাজার টাকাসহ মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার।




Post Top Ad

Responsive Ads Here