![]() |
আলফাডাঙ্গার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত | সময় সংবাদ |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৯০ জন ভোটারের মধ্যে ৪৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪ জন। ৩০৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন কাজী আবু খায়ের, ২৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. মাসুদ শেখ, ২৭৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. ওবায়দুর রহমান প্রামাণিক ও ২৩৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. আরবান আলী মোল্যা। অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রুবিনা পারভীন খেলনা বিনাপ্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।
নির্বাচন চলাকালে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি কাজী শাহাজাহান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা, বানা ইউপি সদস্য রাজ ইসলাম খোকন, বানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

