মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ০৮, ২০২২

মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

 

মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

মেহের আমজাদ,মেহেরপুর:

১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল সোমবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান এর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর আল মামুন,যুবলীগ নেতা ইয়ানুস আলী,মাহাবুব হাসান ডালিম,উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। বিশেষ বর্ধিত সভায় যুবলীগের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here