আদমদীঘিতে পথরোধ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৯, ২০২২

আদমদীঘিতে পথরোধ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ | সময় সংবাদ

 

আদমদীঘিতে পথরোধ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ | সময় সংবাদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরে তৌকির আহমেদ (২৬) নামের এক যুবককে মারধরে আহত করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আহত তৌকির আহমেদের চাচা ফিরোজ আহম্মেদ বাদি হয়ে রাশেদ, রাজিবসহ তিনজনের বিরুদ্ধে নাম উল্লেখ করে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে জানাযায়, গত ৫ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘির পাইকপাড়া গ্রামের মৃত আফজাল হোসেন মাষ্টারের ছেলে রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে এমবিএ পাশ করা তৌকির আহমেদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে মুরইল বাজার থেকে বাড়ি ফেরার পথে ম্যাচ ফ্যাক্টরীর সামনে পূর্বশক্রতার জেরধরে বিবাদিরা তৌকির আহমেদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপ্যাথারী ভাবে মারধর শুরু করে। এসময় তার বন্ধুরা এগিয়ে এলে হামলাকারিরা তাদেরকেও মারধরে আহত করে।  এসময় বিবাদিরা তৌকির আহমেদের কাছে থাকা ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে দাবী করা হয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত তৌকিরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করান। বাদি ফিরোজ আহম্মেদ বলেন, থানায় লিখিত অভিযোগ করা হলেও মামলা রুজু করা হচ্ছেনা। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here