আকাশ ছোয়া দাম হাকছেন শরিফুল রাজ ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০৫, ২০২২

আকাশ ছোয়া দাম হাকছেন শরিফুল রাজ !

আকাশ ছোয়া দাম হাকছেন শরিফুল রাজ !
আকাশ ছোয়া দাম হাকছেন শরিফুল রাজ !


বিনোদন ডেস্ক/সময় সংবাদ:

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন শরিফুল রাজ। প্রথম সিনেমায় আলো ছাড়াতে না পারলেও ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সবার দৃষ্টি কাড়েন। চলতি বছরে ‘পরাণ’ ও ‘হাওয়া’ দিয়ে ব্যাক টু ব্যাক বাজিমাত। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘দামাল’ অভিনয়ের মুন্সিয়ানা।


জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সুবাদে এই নায়ক বাড়িয়েছেন তার পারিশ্রমিকের পরিমাণও। শোনা যাচ্ছে, নতুন চলচ্চিত্রের জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন রাজ! যা ঢালিউডে বিরল ঘটনাই বটে। কারণ, ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ছাড়া এত বেশি পারিশ্রমিক ঢালিউডে আর কেউ নেন বা পান বলে শোনা যায়নি আগে।


তবে পারিশ্রমিক বাড়ানোয় নতুন করে যেসব নির্মাতা রাজকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছে তাদের পড়তে হচ্ছে কিছুটা বিড়ম্বনায়। এছাড়া পারিশ্রমিক বৃদ্ধি করার নতুন ছবির প্রস্তাব আসলেও সেগুলোতে হাতছাড়া হচ্ছে রাজের।


তবে রাজের ভাষায়, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন, তা মোটেও ‘অতিরিক্ত’ নয়। রাজ বলেন, একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।


এর কারণে ছবি হাতছাড়া হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে কিনা জানতে চাইলে রাজ জানান, তিনি এটা নিয়ে একদমই চিন্তিত নন। ক্যারিয়ারের এই সময়টাতে সবকিছু বুঝেই পা ফেলতে চান এ তারকা।

Post Top Ad

Responsive Ads Here