নওগাঁয় ট্রাক্টর তল্লাশি চালিয়ে হিরোইনসহ র‍্যাবের হাতে দু'জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ১৯, ২০২৩

নওগাঁয় ট্রাক্টর তল্লাশি চালিয়ে হিরোইনসহ র‍্যাবের হাতে দু'জন আটক

 

নওগাঁয় ট্রাক্টর তল্লাশি চালিয়ে হিরোইনসহ র‍্যাবের হাতে দু'জন আটক
নওগাঁয় ট্রাক্টর তল্লাশি চালিয়ে হিরোইনসহ র‍্যাবের হাতে দু'জন আটক

নিরেন দাস:

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরে তল্লাশি চালিয়ে ৭ শত ২০ গ্রাম হিরোইনসহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-৫,জয়পুুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৮ আগস্ট) রাতে পত্নীতলা উপজেলার ছাইতনতলা এলাকায় থেকে তাদের আটক করা হয়।


শনিবার (১৯ আগস্ট) দুপুরে সিপিসি-৩,র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গিধনীপাড়া গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৪০) ও লিটন মিয়া (৩৫)।


প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,শুক্রবার রাতে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল পত্নীতলা উপজেলার ছাইতনতলা এলাকায় অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জয়পুরহাট র‍্যাব-৫,ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কমান্ডার রফিকুল ইসলাম। রাত সাড়ে ১০ টার দিকে ছাইতনতলা বাজারে অবস্থান করা একটি মাহিন্দ্র ট্রাক্টরে তল্লাশি চালায়। এ সময় ওই ট্রাক্টরের নিচের অংশে বডিতে টেপ দিয়ে পেঁচানো ৭ শত ২০ গ্রাম হিরোইন জব্দ করে র‌্যাব। একই সঙ্গে দুই মাদক কারবারিকে আটক করা হয়।


জয়পুরহাট র‌্যাব-৫,ক্যাম্পের (ভারপ্রাপ্ত) কমান্ডার রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে হিরোইন সংগ্রহ করে তা নওগাঁ,জয়পুুরহাট,বগুড়াসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক কারবারিদের কাছে বিক্রয় করে আসছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পতœীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব মুঠোফোনে বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


Post Top Ad

Responsive Ads Here