ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়ার উদ্যোগে ফরিদপুর শহরের টেপাখোলায় সরকারি শিশু পরিবার (বালিকা) ও শান্তি নিবাসে আজ রবিবার বিকেল সাড়ে চারটায় এ উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি জেসমিন ফেরদৌসী, বিলকিস বানু, সুপ্রিয় দত্ত, সাংগঠনিক সম্পাদক লাবনী, প্রচার সম্পাদক গুলশানারা খানম, দপ্তর সম্পাদক মাহাবুবা তামান্না চুমকি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারহা দিবা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনা বেগম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক রেশমা আক্তার, সদস্য শাহানাজ বেগম, মেহেরুন্নেসা প্রমূখ।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন শেষে অসহায় ও দরিদ্রদের দাঝে খাবার বিতরণ করা হয়৷ পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং তার পরিবারের সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়৷

