চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড
চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড


ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।তবে কোনো ইলিশ উদ্ধার করা যায়নি।


সোমবার (১৬ সেপ্টম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।


জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় চরভদ্রাসনের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান/মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানানো হয়েছে।


চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী মোর্শেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ৫ জন আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,ক্ষেত্র সহকারী মোঃশামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্যা, চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।



Post Top Ad

Responsive Ads Here