আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৬, ২০২৩

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

'আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অভিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়। পরে র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু প্রমুখ। 


আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখানো হয়।




Post Top Ad

Responsive Ads Here