ফরিদপুরে ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত, কর্মবিরতি ঘোষনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০২, ২০২৩

ফরিদপুরে ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত, কর্মবিরতি ঘোষনা

 


ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরে ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন এর সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এই মানববন্ধন করেন তারা। বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন ফরিদপুরের সভাপতি লাবিব ইসলাম এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 



এসময় বক্তারা বলেন, আমরা সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তিন বছর মেয়াদী "ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” কোর্স সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল / জেলা হাসপাতাল / সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত আছি। এখনো পর্যন্ত আমরা আমাদের ইন্টার্ন স্যালারির জন্য কোনো বরাদ্দ পাইনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয় যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। যেখানে আমাদের পরিবারের দিনাতিপাত করাই কষ্টসাধ্য হয়ে পড়ছে। 


এমতাবস্থায় ইন্টার্ন স্যালারি বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত ফরিদপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, ফরিদপুর এর সকল ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফন্দ অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষনা করেন তারা।

Post Top Ad

Responsive Ads Here