রাজশাহী মহানগর আ’লীগের বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৯, ২০২৩

রাজশাহী মহানগর আ’লীগের বিক্ষোভ মিছিল

রাজশাহী মহানগর আ’লীগের বিক্ষোভ মিছিল
রাজশাহী মহানগর আ’লীগের বিক্ষোভ মিছিল


ওবায়দুল ইসলাম রবি, ব্যুারো প্রধান রাজশাহী:

বিএনপির-জামাতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (৯নভেম্বর) বিকাল ৪ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ডাবলু সরকারের নেতৃত্বে  কুমারপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে পথসভার আয়োজন করে।


জননেতা ডাবলু সরকার রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ যুবলীগ,  স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা দেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খায়ের, মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লেমন, যুব ও ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিকুল আলম সিদ্দিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী  সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মজিবর রহমান, মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here