আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের মামলায় বিএনপির আরো দুইকর্মী গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের মামলায় বিএনপির আরো দুইকর্মী গ্রেপ্তার

 

আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের মামলায় বিএনপির আরো দুইকর্মী গ্রেপ্তার
আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের মামলায় বিএনপির আরো দুইকর্মী গ্রেপ্তার  

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বগুড়ার আদমদীঘিতে পূর্ব ঢাকা রোড এলাকায় ককটেল বিস্ফোরন মামলায় বিএনপির আরো কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 


শুক্রবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন বিএনপি কর্মী ও উপজেলার শিবপুব গ্রামের বদের উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং শিয়ালশন গ্রামের আনিছুর রহমানের ছেলে ফাহিম হোসেন। 


পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থানে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরনের ঘটনায় ৫৯জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে একটি মামলা হয়। সেই মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীন। এরপর ওইদিন রাতে বিএনপির কর্মী মোস্তাক ও ফাহিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরও গ্রেপ্তার করা হয়। 


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আঞ্চলিক মহাসড়কে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৫৯জনের নামে এবং অজ্ঞাত আরো বেশ কয়েকজনের নামে মামলা হয়। মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য জোড় তৎপরতা চলছে।


Post Top Ad

Responsive Ads Here