ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুই শিশুর পরিবারকে খুঁজে দিল পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুই শিশুর পরিবারকে খুঁজে দিল পুলিশ

ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুই শিশুর পরিবারকে খুঁজে দিল পুলিশ
ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুই শিশুর পরিবারকে খুঁজে দিল পুলিশ


আদমদীঘি, (বগুড়া) প্রতিনিধি:

দুরন্তপনায় ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া গাইবান্ধার দুই শিশুকে পরিবারের কাছে তুলে দিল বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। উদ্ধারকৃত দুই শিশু গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)।


বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে থানা থেকে দুই শিশুকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়। 


সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, তারা বাড়ি থেকে গাইবান্ধা স্টেশন ঘুরতে এসে দুরন্তপনায় ট্রেনে উঠে পড়েছিল। তখন ট্রেনটি ছেড়ে দেওয়াই তারা ট্রেন থেকে নামতে পারে নাই। পড়ে সান্তাহার জংশন স্টেশনে নেমে ঘোরাঘুরি করার সময় প্লাটফর্মে দ্বায়িত্বরত রেলওয়ে পুলিশ তাদের সাথে কথা বলে জানতে পারে তারা ভুলে ট্রেনে চড়ে চলে আসছে। পড়ে তাদের কাছে থেকে এক মোবাইল নাম¦ার পাওয়া যায় সেই নাম্বারের সূত্র ধরে তাদের পরিাবারকে খুঁজে তাদরে কাছে হস্তান্তর করা হয়।



Post Top Ad

Responsive Ads Here