আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: জামাল হোসেন মিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৪, ২০২৪

আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: জামাল হোসেন মিয়া

আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: জামাল হোসেন মিয়া
আপনাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন: জামাল হোসেন মিয়া


শরিফুল হাসান, সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চেয়েছেন। 


সেই নির্বাচনকে কিছু কুলাঙ্গার প্রশ্নবিদ্ধ করতে নানা ধরণের কথা বলছেন। ভোট কেটে নিয়ে যাবে, এমন কথাও শুনছি। আমি হুশিয়ারি করে বলে দিতে চাই, আমার ভোটের গাঁয়ে কেউ হাত দিলে আমার জনগণ নেমে নেবে না। তারা প্রতিহত করবে।


তিনি বলেন, আমি সালথা-নগরকান্দার সন্তান। এই এলাকার মাটিতে আমার নাড়ি পুতা রয়েছে। আমি কারো ভাই, কারো বন্ধু ও কারো আত্মীয়। তাই আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। 


আপনাদের দোয়ায় আমি যেন নির্বাচিত হতে পারি। আমি নির্বাচিত হয়ে এলাকার নিপীড়িত ভাগ্যহারা মানুষের সেবা করতে চাই। জামাল মিয়া বলেন, সন্ত্রান, মাদক, ভাড়াটিয়া ও সাজাপ্রাপ্ত আসামি মুক্ত সালথা-নগরকান্দা গড়তে ঈগল মার্কায় ভোট দিন। ঈগল মার্কা জিতলে সালথা-নগরকান্দার নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষ মুক্তি পাবে।


বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকাল ৪ টায়  সালথা উপজেলা সদর সালথা  মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে   তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সালথায় গত ২০২১ সালের ৫ এপ্রিল  যে তান্ডবের ঘটনা ঘটেছিলো  সেখান অপরাধী হিসাবে দুটি বছর নিরপরাধ লোকগুলি  বাড়ি ছাড়া, ঘর ছাড়া ছিলো। যে অপরাধ করেছে সে অপরাধী  কিন্তু অপরাধ না করেও অনেকে পরিবার পরিজন ছাড়া বনজঙ্গলে,দেশে বিদেশে এতিমের মতো খেয়ে না খেয়ে ঘুরে বেড়িয়েছে। 


এই জনসাধারণের দায়িত্ব কি সংসদ সদস্য  ( লাবু চৌধুরীর)  ছিলো না? এমন প্রশ্ন রাখেন জনতার কাছে। তিনি (লাবু চৌধুরী)এই অসহায় মানুষ গুলোর কথা একবারের জন্যও ভাবেননি। কেন তিনি জনগনের পক্ষে কথা বলেননি। এজন্য তাকে জনগণের আদালতে জবাবদিহি করতে হবে।


আপনারা আগামী ৭ তারিখ ঈগল মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা সুযোগ সৃষ্টি করে দিবেন। যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন আপনাদের ই মামলা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পায়ে ধরে, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়ে যেভাবেই হওক আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সব মামলা প্রত্যাহার করে দিব ইনশাআল্লাহ।


উপজেলা আওয়ামীলীগের  সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন,সালথা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুজ্জামান শাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান (সোহাগ)সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী ছাব্বির আলী,  আনোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফরিদ মোল্লা,আওয়ামীলীগ নেতা ও সাবেক বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লুলু,  আওয়ামীলীগ নেতা হাজী শফিকুর রহমান মিলন,মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফছার মাতুব্বর, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি পাবেল রায়হান, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মোল্লা,  আওয়ামীলীগ নেতা কাউছার ডাক্তার,  উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবুল কালাম আজাদের ছোট ভাই মনির খন্দকার, আওয়ামীলীগ নেতা জাহিদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসানসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো জনতা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মজিবুল হক।



Post Top Ad

Responsive Ads Here