বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি লাবু চৌধুরীর শ্রদ্ধা নিবেদন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি লাবু চৌধুরীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি লাবু চৌধুরীর শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি লাবু চৌধুরীর শ্রদ্ধা নিবেদন 


সালথা(ফরিদপুর) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী। 


সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, দপ্তর সম্পাদক মোস্তফা খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস,গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু  উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা শ্রমিকলীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here