সদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪

সদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

সদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সদরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


সভায় সন্তান কর্তৃক পিতা-মাতাকে লাঞ্ছনার মত পারিবারিক সহিংসতা রোধ,  অবৈধ অস্ত্র উদ্ধারে করণীয়, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য বিক্রয় ও তার ব্যবহার নিয়ন্ত্রণ করা, কিশোরগ্যাং-এর তৎপরতা নির্মূল করা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।   


সোমবার ১৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ  সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। 


বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আকতার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফয়সাল, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,  উপজেলা সমাজ সেবা অফিসার কাজী শামীম আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Post Top Ad

Responsive Ads Here