রাঙামাটিতে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

রাঙামাটিতে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান

 

রাঙামাটিতে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান
রাঙামাটিতে প্রধান উপদেষ্টা বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান

মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

পিআরসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা।


চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি ও রাঙামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে এই স্মারকলিপি পেশ করা হয়।


এ সময় আলহাজ জসিম উদ্দিন বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন সময়ে নিষিদ্ধ করার দাবিতে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি।”


স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ এনামুল হক মৃধা, সহ-সভাপতি এ কে এম ইসরাইল, জেলা সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলার সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।


স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষ থেকে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।


Post Top Ad

Responsive Ads Here