![]() |
| কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। সভায় বক্তব্য রাখেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।
এসময় রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

