![]() |
| সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সালথার আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
দিনটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সূচনা স্থলে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মামুন সরকার-এর সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন:খায়ের উদ্দিন আহমেদ – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রেজাউল করিম – উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ হুমায়ুন কবির – উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিনয় কুমার চাকী – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শওকত আকবর – একাডেমিক সুপারভাইজার, জিয়াউল হক – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ ফজলে রাব্বি নোমান – উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাহবুবুর রহমান – ম্যানেজার, সোনালী ব্যাংক, সালথা শাখা, টিপু সুলতান – উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি), সিরাজুল ইসলাম – সিনিয়র শিক্ষক, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আব্দুল বারী – উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা, রাজীব পাল – উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী, আব্দুল জলিল – ইনচার্জ, সালথা ফায়ার সার্ভিস।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

