আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে টগরবন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠান চলাকালে আকস্মিক বৃষ্টির কারণে সম্মেলনটি নির্ধারিত সময়ের আগেই সংক্ষিপ্ত পরিসরে শেষ করা হয়।


বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। শুরু থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কিন্তু আনুষ্ঠানিকতা শুরুর কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আয়োজকরা সংক্ষিপ্তভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈনুল হাসান কচি।


প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।


বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এ ধরনের সম্মেলনের গুরুত্ব অনেক। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলের প্রতি তাদের আন্তরিকতা ও ঐক্যের প্রতিফলন।


সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান হোসেন এবং টগরবন্দ ইউনিয়ন বিএনপির নেতা কামরুল ইসলাম খাজাসহ স্থানীয় নেতাকর্মীরা।

Post Top Ad

Responsive Ads Here