মিনিটে ১০লক্ষ বুলেট ছুঁড়তে সক্ষম ‘মেটাল স্ট্রম’! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ১৬, ২০১৮

মিনিটে ১০লক্ষ বুলেট ছুঁড়তে সক্ষম ‘মেটাল স্ট্রম’!

সময় সংবাদ ডেস্কঃ

এক মিনিটে  ১০লক্ষ বুলেট ছুঁড়তে পারে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে তৈরী মরণাস্ত্র ‘মেটাল স্ট্রম’।  শুধু তাই নয় প্রতি মিনিটে শত্রুপক্ষকে লক্ষ্য করে ১৮০টি মাঝারি মানের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এই মরণাস্ত্র।

বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটেড মেশিন গান হিসেবে ‘মেটাল স্ট্রম’-কেই ধারণা করা হচ্ছে। অস্ত্রটি তৈরি করতে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার প্রযুক্তিবিদরা একযোগে কাজ করেছেন। আপাতত প্রাথমিক পরীক্ষায় সফল হয়েছে এই মেটাল স্ট্রম।

জানা গেছে, প্রত্যেক সেকেন্ডে ১৬,০০০ রাউন্ড বুলেট ছুঁড়তে পারে এই মেটাল স্ট্রম৷ তাও আবার একেবারে সুপারসনিক স্পিডে। অটোমেটেড মেশিন গানটি স্টার্ট হওয়ার আগে একটি ওয়ার্নিং সাইরেন বাজে। সাইরেন শেষ হতেই ঝড়ের গতিতে শুরু করে দেয় বুলেট বৃষ্টি। রাইফেলটি পুরোপুরি অটোমেটেড হওয়ায় ম্যানুয়ালি ট্রিগার করার কোনও প্রয়োজন নেই।

অনেকটাই রিমোটের অন অফ বাটন প্রেস করে মেশিন গানটিকে নিয়ন্ত্রণ করা যাবে৷ কোনও ম্যাগজিন নয়। মেশিনগানে ব্যারেল ভর্তি বুলেট লাগে। আর সেই ব্যারেলের মধ্যে থরে থরে সারিবদ্ধভাবে বুলেট সাজানো থাকে। যা মেশিনগানের মাধ্যমে ঝৃড়ের গতিতে বেরিয়ে আসে।

Post Top Ad

Responsive Ads Here