কি কারণে মাঠ থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ১৬, ২০১৮

কি কারণে মাঠ থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব।।

সময় সংবাদ ডেস্কঃ

জিতল বাংলাদেশ।তবে নাটকের কমতি ছিলনা।
আর মাত্র ১২ রান বাকি। বল হাতে ছিল ৪ টি। মাঠে ছিল তখন রুবেল আর মাহমুদুল্লাহ রিয়াদ। এর মাঝেই স্ট্রাইক নিয়ে শুরু হয় বিপত্তি। তখনই মাঠের বাইরে থেকে মাঠ থেকে চলে আসার সিদ্ধান্ত দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। মাঠে থাকা দুই প্লেয়ারকে মাঠ থেকে চলে আসার জন্য সিদ্ধান্ত দেন। পরবর্তীতে আম্পায়ারের সিদ্ধান্তে স্ট্রাইকে যান মাহমুদুল্লাহ।

এদিকে মাহমুদউল্লাহর দাপটের ব্যাটিংয়ে  নিদাহাস ট্রফির ফাইনালে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

প্রথমে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে।১৬০ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে শেষ হওয়ার ১ বল আগেই ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌছিয়ে যায় টাইগাররা।

আউট হয়েছেনঃ লিটনদাস(০),সাব্বির(১৩),মুশফিক(২৮),তামিম(৫০),সৌম্য(১০)।নট আউট মাহমুদউল্লা(৪৩) ও রুবেল(০)।

ব্যাটিংয়ের শুরুতে আজও ব্যর্থ হন লিটন দাস।দ্বিতীয় ওভারে দনঞ্জয়ার বলে শূন্য রান করে সাজ ঘরে ফিরে যান এই ডান হাতি ব্যাটসম্যান।এরপর তামিমের সাথে নতুন করে জুটি গড়ার লক্ষে ব্যাটিংয়ে আসেন সাব্বির কিন্তু সেই জুটি করতে পারলেন না এই ডান হাতি ব্যাটসম্যান।

মাত্র ৩ চার মেরে ১৩ রান করে স্ট্যাম্পিং আউট হন তিনি।শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে আসেন ফর্মে থাকা মুশফিক।তামিমের সাথে গড়ে তোলেন ৬৪ রানের জুটি।মুশফিকের বিদায়ের পর সৌম্যকে সাথে নিয়ে ক্যারিয়ারের পঞ্চম অর্ধশত করে।

টাইগার একাদশ: তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, , মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন,নাজমুল ইসলাম অপু।

শ্রীলংকা একাদশঃউপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা দনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

Post Top Ad

Responsive Ads Here