চরভদ্রাসনে সাপের কামড়ে ১ ব্যক্তির মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৯, ২০১৮

চরভদ্রাসনে সাপের কামড়ে ১ ব্যক্তির মৃত্যু

নাজমুল হাসান নিরব, সিনিয়র স্টাফ
রিপোর্টার:
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামে আব্দুল রব মোল্যা নামে ৫০ বছরের এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
জানা যায়, গত বুধবার রাত ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে রব মোল্যাকে সাপে দংশন করে।তার বাম পায়ের গোড়ালিতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়।কামড়ের পরে রব মোল্যা অসুস্থ হয়ে পড়ে।বাড়ির লোকজন ও আশেপাশের লোকজনের সহায়তায় স্থানিয় কবিরাজ কে ডাকলে সে রাতভর ঝাড়-ফু করতে থাকে।তবে রব মোল্যার কোন অবস্থার উন্নতি হয়নি।
পরবর্তীতে তাকে স্থানিয় পল্লী চিকিৎসক সিদ্দিক হোসেনের কাছে নেওয়া হলে সে রব মোল্যাকে মৃত ঘোষনা করে।তবে তার কোন সাপেড় কামড়ে মৃত্যু  হয়েছে তা এখনও জানা যায় নি।
আব্দুর রব মোল্যা পেশায় কৃষক ছিলেন।সে একই গ্রামের মৃত আরশেদ মোল্যার ছেলে।তার স্ত্রী,  ২ ছেলে ও একটি মেয়ে আছে বলে জানা যায়।

Post Top Ad

Responsive Ads Here