চরভদ্রাসনে কিশোরীর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ১৯, ২০১৮

চরভদ্রাসনে কিশোরীর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধিঃফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সরবান্দিয়া গ্রামে সোমবার সন্ধ্যা সাতটার সময় গলায় ওড়না পেচিয়ে  সামিয়া আক্তার (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার বাবা শহিদ প্রামানিক উক্ত ইউনিয়নের কানাইরটেক মোড় স্থানের  ডেকোরেটর ব্যাবসায়ী।
শহিদ প্রামানিক বলেন, চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছিল তার মেয়ে সামিয়া। চার বোন এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। মাগরীব নামাজের পর মেয়ের দূর্ঘটনার  খবর পান তিনি। সামিয়ার বাবার বর্ননা মতে, বড় মেয়ে সাদিয়া আক্তার (১৮) ও সামিয়া  ছাড়া আর কেউ বাড়ী ছিল না। দুজন দু কক্ষে পড়তে ছিল। সামিয়ার পড়ার শব্দ না পেয়ে বড় মেয়ে বোনের খোঁজ নিতে গিয়ে দরজা বন্ধ দেখে। এসময় জানালা দিয়ে দেখতে পায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলে আছে সামিয়া। খবর পেয়ে স্থানীয় ও পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার আত্মহত্যার সঠিক কারন কেউ বলতে পারেনি।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ ভক্ত আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিাবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর বারটায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here