নরসিংদীতে বজ্রপাতে নিহত ১জন আহত ১৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৯, ২০১৮

নরসিংদীতে বজ্রপাতে নিহত ১জন আহত ১৫


 নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে পিয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে ও ১৫ জন স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। ৯ মে বুধবার দুপুর ১২:৪০ মিনিটে নরসিংদী জেলার মনোহরদীর তারাকান্দীতে ঝড়ো-হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হয়। সাথে প্রচন্ড বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে ১ গৃহবধূ নিহত ও তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়। আহতরা হলো, তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর : রেমী, গল্প, অনিকা, মারিয়া,হীরা, জান্নাত,স্মৃতি,৭ম শ্রেনীর: ছাদিয়া, তায়েবা,  ৯ম শ্রেনীর: আন্জুমান,৬ষ্ট শ্রেনীর: তামান্না,টি ও তারাকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে – লিমা ও সাবিহা ৫ ম শ্রেনীর দুজন তাৎক্ষনিকভাবে শিক্ষকরা তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক ।।

Post Top Ad

Responsive Ads Here