টাঙ্গাইল মির্জাপুর গোড়াই ইউনিয়ন ভূমি অফিস উদ্ধোধন ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৯, ২০১৮

টাঙ্গাইল মির্জাপুর গোড়াই ইউনিয়ন ভূমি অফিস উদ্ধোধন ।।

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইল মির্জাপুর গোড়াই ইউনিয়ন ভূমি অফিস উদ্ধোবন করা হয়েছে। বুধবার দুপুরে গোড়াই ইউনিয়ন ভূমি অফিসটি উদ্ধোধন করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। নবনির্মিত ভবন উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। তিনি এ সময় বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা দূর করতে সরকার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার জন্য কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ইউনিয়ন ভূমি অফিসের আধুনিক ভবন নির্মাণ করছে সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here