দেলদুয়ারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৪, ২০১৮

দেলদুয়ারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো শাকিল (১৬) নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
রোববার উপজেলা সদরের কুইচতারা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বাড়িতে এ দুর্ঘনাটি ঘটে। শাকিল ওই গ্রামের মো মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায় শাকিল সংসারে অভাবের কারণে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করে। ওই দিন চেয়ারম্যানের বাড়িতে শাকিল একতলা ভবনের ছাদে কাজ করছিল। কাজের এক পর্যায়ে ছাদ থেকে ২-৩ ফুট উপরে বৈদ্যুতিক লাইনের সঙ্গে জড়িয়ে সে মারা যায়।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি দেলদুয়ার জোনাল অফিসের ডিজিএম জানান, লাইনের তার সরানোর জন্য আব্দুর রাজ্জাকের নিকট থেকে আবেদন পেয়েছি। আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম চলছে। কিন্তু তার সরানোর পূর্বে ছাদে কাজ করা ঠিক হয়নি।
আব্দুর রাজ্জাক জানান, শাকিল আমার বাড়িতে কাজ করতে নয় খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

Post Top Ad

Responsive Ads Here