জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও মহাকাশ বিজয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে সফল উড্ডয়ন উপলক্ষে আনন্দ র্যালি করা হয়েছে। গতকাল রবিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে কোর্ট চত্ত¡র এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্প কলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় র্যালিতে অংশ নেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশরাফুল মমিন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। বাংলাদেশকে স্যাটেলাইটের যুগে প্রবেশ করানোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান বক্তারা ।