মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন প্রফেসর আব্দুল মান্নানের বাসভবনের সামনে থেকে সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের ওয়াপদা মোড়, কাথুলী সড়ক, বেড় পাড়া, তাঁতি পাড়া, থানা সড়ক, বড় বাজার, প্রধান সড়ক হয়ে কোর্ট মোড়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে সাবেক সংসদ সদস্য এক পথসভার মধ্য দিয়ে মোটর সাইকেল শোভাযাত্রাটি শেষ করেন। এ সময় প্রফেসর মান্নান পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের উন্নয়নের বিশেষ বিশেষ দিকগুলো তুলে ধরে তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই। আমরা যে যায় করি না কেন, নৌকা আমাদের ঐক্যের প্রতীক ও জননেত্রী শেখ হাসিনার প্রতীক।
এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মখলেছুর রহমান খোকন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, সদর থানা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল ও সাধারন সম্পাদক ইবনে মামুন, ইউনিয়ন যুবলীগের সদস্য আমিনুল ইসলাম, সেরফুল ইসলাম কালু, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক খোকন শেখ, জেলা বাস্তহারালীগের সহ-সভাপতি রোমান, হরিরামপুর যুবউন্নয়ন সমিতির সভাপতি সেলিম রেজাসহ স্থানীয় নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করে।