মেহের আমজাদ,মেহেরপুর
র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুলের নেতৃত্বে র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, অবসরপ্রাপ্ত প্রভাষক নুরুল আহমেদ, কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।