মোস্তাফিজুর রহমান ,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আল্লার দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন জেলা নায়েক, একজন থানা নায়েক এবং একজন গ্রাম নায়েক রয়েছেন বলে পুলিশ জানায়। অবশিষ্ট ৪ জন আল্লার দলের সক্রিয় সদস্য।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সমসপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে মতিয়ার রহমান, বোয়ালিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোসাদ্দেক আলী, একই গ্রামের মৃত সোলায়মানের ছেলে শরিফুল ইসলাম ও মৃত মজিবর রহমানের ছেলে সেকেন্দার আলী, কাইয়াগঞ্জের নূর হোসেনের ছেলে ফরিদুল ইসলাম,তরণীপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সুমন ও পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাবলু খন্দকার। এদের মধ্যে বাবলু খন্দকার গাইবান্ধা জেলা নায়েক, মোসাদ্দেক হোসেন গোবিন্দগঞ্জ থানা নায়েক ,এবং শরিফুল ইসলাম গ্রাম নায়েক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরআগে, শুক্রবার রাত ৯ টার দিকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতভর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আল্ল¬ার দলের নেতাকর্মী বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তিতে তারা জানান, ৪ সদস্যর মধ্যে সেকেন্দার ছাড়া অন্য ৩ জন নতুন সদস্য। তাদের বৈঠকে সংগঠনের নিয়ম অনুসারে শপথ করানো হয়। এরপর সেখানে কোরআন-হাদিসের আলোচনা চলাকালে সেখান থেকে গ্রেপ্তার করা হয় । েেগাবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে

