নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে ট্রেনে উঠতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে এক তরুণী লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে ঢাকা মেইল ট্রেন-১ এ এই ঘটনা ঘটে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেনটি আসামাত্রই ট্রেনের চারটি বগি ভেতর থেকে দরজা আটকিয়ে দেওয়া হয়। এতে যাত্রীরা কেউ উঠতে না পেরে ট্রেনটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে চারটি বগি ভাংচুর করেছে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশ ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার পরও বেশ কিছু নিয়োগ পরিক্ষার্থী ঢাকা যেতে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন। সকাল ৫টা ৪১ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল-১ ট্রেনটি নরসিংদী স্টেশনে পৌঁছামাত্র ট্রেনের ৭৪৪, ৮৬৮, ১৯০৫, ১৯৩৩ নম্বর বগি ভেতর থেকে দরজা আটকিয়ে দেওয়া হয়। এই চারটি বগিতে চট্টগ্রাম থেকে আসা ছাত্রলীগের নেতৃবৃন্দ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানায় উপস্থিত লোকজন। এ সময় নিয়োগ পরিক্ষার্থী এক তরুণী একটি বগিতে উঠতে চাইলে প্রথমে দরজা খুলে ওই তরুণীকে প্রবেশ করতে দিলেও পরে তাকে ভেতরে লাঞ্চিত করে মারধোর করা হয়। পরে তরুণী চিৎকার করে বগি থেকে নেমে যান উপস্থিত জনতা এ ঘটনা জেনে এবং ওই বগিতে উঠতে না পেরে উত্তেজিত হয়ে পড়েন। তারা বগিগুলোর জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহির আলী ও রেলওয়ের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে উত্তেজিতরা ট্রেনটি অবরোধ করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা পরে সকাল ৬টা ৩৭ মিনিটে ট্রেনটি নরসিংদী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় তবে তার আগে ঢাকা মেইল ট্রেন ছাড়ার সময় অবরোধ করে উত্তেজিতরা ট্রেনের ব্রেকের ভ্যাকুয়াম খুলে দেওয়ায় অটো ট্রেন থেমে যায়। পরে তারা চারটি বগির জানালার কাচ ভাংচুর করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলে ৫৫ মিনিট পর ট্রেন ছেড়ে যায়।

