দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নাজিব রাজা এবং তার স্ত্রীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১২, ২০১৮

দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নাজিব রাজা এবং তার স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:
সদ্য পরাজিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুরের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অভিবাসন বিভাগ।
মালয়েশিয়া অভিবাসন বিভাগ থেকে বলা হয়েছে, ‘আপাতত’ নাজিব রাজাক ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারবেন না।
নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুর ব্যক্তিগত প্লেনে চড়ে দেশত্যাগ করছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়লে অভিবাসন বিভাগ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।
শনিবার (১২ মে) সকালে নাবিজ রাজাক এক টুইটে লেখেন, নির্বাচনে পরাজয়ের পর পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে ইন্দোনেশিয়া যেতে চেয়েছিলাম। এ সময় বিমানবন্দরে অনেকে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে এমন ‘ভঙুর’ সময়ে পুরো জাতি একত্রিত থাকবে বলে আমার বিশ্বাস।
টুইটে মালয়েশিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব ধরনের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে পরবর্তী পরিকল্পনা কী সে বিষয়ে কোনো তথ্য জানাননি নাজিব।
গত বৃহস্পতিবার (১০ মে) মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৭৯টি আসন পায়। আর ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান ১২১টি আসন পেয়ে সরকার গঠন করে। এই হারের মধ্য দিয়ে জোটটির ৬০ বছরের শাসনের অবসান হয়। এই জোটের হয়েই প্রায় ২২ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মাহাথির। যিনি মালয়েশিয়ার উন্নতি এনে দিয়েছেন।
প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। যার ফলে অর্থনৈতিক ধসের মুখে পড়ে মালয়েশিয়া। আর নাজিবের ওইসব দুর্নীতির বিচারের ইঙ্গিতও দিয়েছেন সদ্য বিজয়ী মাহাথির মোহাম্মদ।

Post Top Ad

Responsive Ads Here