অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাকাশে বাংলাদেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১২, ২০১৮

অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাকাশে বাংলাদেশ

নিউজ ডেস্ক:
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাকাশে পাড়ি দিল বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। সেই সঙ্গে মহাকাশে বঙ্গবন্ধুর সোনার বাংলার নাম পৌঁছালো। মহাকাশে স্যাটেলাইট পাঠানো ৫৭তম দেশ হিসেবে নাম লিখালে বাংলাদেশ।
যে দেশ কিনা এক সময় ক্ষুধা দারিদ্রের সঙ্গে লড়াই করেছে সেই দেশ আজ মহাকাশে স্যাটেলাইট পাঠালো। এ যেন এক বিস্ময়। আর এই বিস্ময়ের বাস্তবায়ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার জন্যই। পরপর দুইবার ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দেশ এখন উন্নয়নশীলের কাতারে। সেখানে কোন দিক দিয়ে পিছিয়ে থাকার দিন শেষ। দৃড় ইস্পাত মনোবল নিয়ে যিতি এগিয়ে যাচ্ছেন তার কিছু সবকিছুই সম্ভব। অপেক্ষার পালা শেষ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন মহাকাশে। আর তাইতো রব উঠেছে যতদিন থাককে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবেনা বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে মহাকাশে উড়তে শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট, আর ২ টা ৪৮ মিনিটে নির্ধারিত কক্ষে পৌঁছায়।
এর আগে ১০ মে উৎক্ষেপণের জন্য চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে স্পেসএক্স। সংস্থাটির এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে প্যাড ৩৯-এ থেকে ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি স্পেসএক্স-এর বরাত দিয়ে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে। মঙ্গলবার বিকেলে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের চূড়ান্ত সময় হালনাগাদ করা হয়।
দেশের প্রথম এ স্যাটেলাইট তৈরিতে খরচ ধরা হয়েছিল ২ হাজার ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৩১৫ কোটি টাকা বাংলাদেশ সরকার ও বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে। এ ঋণ দিয়েছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। তবে শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে।
গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লোরিডায় উৎক্ষেপণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আর ক্যাপ ক্যানাভেরালে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ মে সকাল ৮টায় (বাংলাদেশ সময় ৮ মে) মহাকাশে যাত্রা করার কথা ছিল স্যাটেলাইটটির। তবে কারিগরি ত্রুটি ও আবহাওয়া প্রতিকূলে থাকায় নির্ধারিত দিনে মহাকাশে যাত্রা করতে পারেনি স্যাটেলাইটটি।
৪ মে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here