মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর থিয়েটার-এর আয়োজনে এবং মেহেরপুর থিয়েটার-এর কার্যনির্বাহী সদস্য আজিজুল হকের পৃষ্ঠপোষকতায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটির পল্লব ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাচিপ সভাপতি ডা. এম.এ বাশার, ইনার হুইল মেহেরপুর জেলার প্রেসিডেন্ট নিলুফার বাশার, জেলা শিল্পকলা একাডেমীর সহ সভাপতি মফিজুর রহমান মফিজ। মেহেরপুর থিয়েটারের সাধারন সম্পাদক সাইদুর রহমান-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর থিয়েটার-এর কার্যনির্বাহী সদস্য আজিজুল হক, রশিদা খাতুন, সাইদা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে শহরের ঘোষ পাড়ার রশিদা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত,নৃত্য এবং এম. সাইদুর রহমানের রচনায় ও পরিচালনায় ‘অতঃপর মা’ নাটক মঞ্চস্থ হয়।
অপরদিকে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার বেলা ১১টার দিকে মা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ. কে এম সফিউল আযম-এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিম রেজা, খান ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী রেহেনা মান্নান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মা দিবস পালন করে।