নরসিংদীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ আটক তিন; সাড়ে পাঁচ কেজি গাজা ও ইয়াবা উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৯, ২০১৮

নরসিংদীতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ আটক তিন; সাড়ে পাঁচ কেজি গাজা ও ইয়াবা উদ্ধার


নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে পৃথক অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী,  সাড়ে পাঁচ কেজি গাঁজা ও ৬২ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী জয়নাল মিয়া (৫৫), সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ আফিয়া বেগম (৪৫) ও ৬২ পিস ইয়াবাসহ আসাদ মিয়া (৪৩)পলাশ থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল টেঙ্গর পাড়া নামক গ্রাম থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী জয়নাল মিয়াকে ও ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গজারিয়া ইউনিয়নের চর মাহমুদপুর গ্রাম থেকে আসাদ মিয়াকে বিশেষ অভিযান চালিয়ে আটক করে এসআই মীর সোহেল রানা অপরদিকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ ঘোড়াশাল পৌরসভার চরপাড়া গ্রাম থেকে আফিয়া বেগমকে আটক করে এসআই আনোয়ার হোসেন  আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সাজাপ্রাপ্ত আসামীকে সহ তাদের  আদালতে পাঠানো হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here