নরসিংদীতে আওয়ামীলীগের দুই গ্রুপের টেটা যুদ্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৯, ২০১৮

নরসিংদীতে আওয়ামীলীগের দুই গ্রুপের টেটা যুদ্ধ

নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের টেঁটাযুদ্ধে নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চরদীঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতদের মধ্যে মোসারিমা, মজিবুর, দাইয়ান, মমিন মিয়া, মোক্তার হোসেন, নাজিম উদ্দিন, রিতা, আলী হোসেন, দেলোয়ার, ইসমত আকন্দ, মোহাম্মদ আলী, বিল্লাল মিয়া, শাহিনুর, আতাবর, মালেক মিয়া, হাবিব মিয়া, হানিফা, শুক্কুর আলী, মোবারক, শ্রীফর আলী ও গোলজারকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চরদীঘলদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মিয়া চান গ্রুপের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি আলমগীরের সমর্থক জাফর ও মিয়া চানের সমর্থক আওলাদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বিরোধ বাধে। এ নিয়ে আজ বুধবার উভয়পক্ষ সালিশ দরবারে বসার কথা ছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার সকালে অনন্তরামপুর বাজারের একটি চা স্টলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় ১৮ জনকে নরসিংদী সদর হাসপাতাল ও ১৫ জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি শান্ত।

Post Top Ad

Responsive Ads Here