মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ।। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১২, ২০১৮

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ।।

মেহের আমজাদ,মেহেরপুর 

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নতুন মদনাডাঙ্গা গ্রামে পানিতে ডুবে আলো (৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল হান্নানের একমাত্র মেয়ে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে আলো বাটিতে খাবার নিয়ে হেঁটে হেঁটে খেয়ে বেড়াচ্ছিল। এরই এক ফাঁকে মা-বাবার অজান্তে বাড়ির পাশের একটি গর্তের পানিতে পড়ে সে ডুবে যায়। আশে-পাশে অনেক খোঁজা-খুঁজির পরে এক পর্যায়ে পানি ভর্তি ওই গর্ত থেকে তার লাশ ভেসে উঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।

Post Top Ad

Responsive Ads Here