স্টাফ নিউজ:
ছাত্রলীগের ২৯তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ শনিবার। এ অধিবেশনে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এবার সভাপতি প্রার্থী ৬৬ জন ও সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৯ জন রয়েছেন।
শুক্রবার রাতে ছাত্রলীগের সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশন বাদ পড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের উদ্বোধন করেন ।

